× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এতিমখানার শিশুদের জন্য প্রতিদিনের বাংলাদেশের ইফতার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৪ ২০:৩৬ পিএম

আপডেট : ২৮ মার্চ ২০২৪ ২৩:০৩ পিএম

এতিমখানার শিশুদের জন্য প্রতিদিনের বাংলাদেশের ইফতার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার আল-জামিয়াতুস সুন্নাহ ছমির উদ্দিন কওমি মাদ্রাসা ও মারেফাতুল উলুম এতিমখানার শিশুদের জন্য ইফতারের আয়োজন করেছে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ। বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় ইফতার আয়োজন করা হয়।

প্রতিদিনের বাংলাদেশ’র ঈশ্বরগঞ্জ উপজেলা প্রতিবেদক আব্দুল মালেক এতিমখানার কর্তৃপক্ষের হাতে ইফতার সামগ্রী তুলে দেন।

জেলার বিভিন্ন এলাকা থেকে আসা অভিভাবকহীন শিশুদের পড়াশোনা ও খাবারের ব্যবস্থা করা হয় এই প্রতিষ্ঠান দুটিতে। রমজানে প্রতিদিনের বাংলাদেশের উদ্যোগে এই ব্যতিক্রমী ও ভিন্ন রকম ইফতার আয়োজন করা হয়।

এতিমখানার মুহতামিম মাওলানা খলিলুর রহমান মোনাজাতে মহান আল্লাহর রহমত কামনা করেন।

ইফতার ও মুনাজাতে প্রতিদিনের বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা প্রতিবেদক আব্দুল মালেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন রানা ও অদম্য বাংলাদেশের সদস্য আবু ত্বহা, রাকিব, নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা