× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোরেলগঞ্জে পরিবারের সবাইকে অজ্ঞান করে মালামাল লুট

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৪ ১৪:৪১ পিএম

আপডেট : ২৮ মার্চ ২০২৪ ১৫:৪৮ পিএম

দুর্বৃত্তদের কবলে পড়ে হাসপাতালে চিকিৎসাধীন একই পরিবারের তিনজন। প্রবা ফটো

দুর্বৃত্তদের কবলে পড়ে হাসপাতালে চিকিৎসাধীন একই পরিবারের তিনজন। প্রবা ফটো

বাগেরহাটের মোরেলগঞ্জে খাবারের সঙ্গে চেতনানাশক পদার্থ মিশিয়ে একটি পরিবারের সবাইকে অজ্ঞান করে ঘরের মূল্যবান মালামাল লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৮ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের কেয়ারবাজার এলাকার তেল ব্যবসায়ী হালিম তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অজ্ঞান অবস্থায় ব্যবসায়ী হালিম তালুকদার, তার স্ত্রী কোহিনুর বেগম ও পুত্রবধূ ফারজানা বেগমকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেল স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা