× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পশ্চিমাঞ্চল রেলের জিএমের কার্যালয়ে দুদকের অভিযান

রাজশাহী অফিস

প্রকাশ : ২৮ মার্চ ২০২৪ ১৩:৫২ পিএম

আপডেট : ২৮ মার্চ ২০২৪ ১৩:৫৭ পিএম

বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করেন জেলা দুদকের কর্মকর্তারা। প্রবা ফটো

বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করেন জেলা দুদকের কর্মকর্তারা। প্রবা ফটো

রাজশাহীতে অবস্থিত পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজার বা জিএমের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করেন জেলা দুদকের কর্মকর্তারা।

দুদকের দেওয়া তথ্যমতে, পশ্চিমাঞ্চল রেলের জিএম অসীম কুমার তালুকদারের অবৈধ সম্পদের অনুসন্ধানসহ বাংলাদেশ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) অফিসের অডিট আপত্তির বিষয়ে জিএম, সিওএস এবং সিসিএমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একই সঙ্গে তাদের প্রয়োজনীয় কাগজপত্র দিতে বলা হয়েছে।

অসীম কুমার তালুকদার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, দুদকের একটি টিম এসেছিল। তারা অডিট আপত্তির বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে এবং কিছু কাগজপত্র চেয়েছে। তাৎক্ষণিক কিছু দেওয়া হয়েছে। বাকি কাগজপত্র পরবর্তীতে সরবরাহ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা