× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলফাডাঙ্গায় কলেজছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৪ ১২:১৭ পিএম

আপডেট : ২৮ মার্চ ২০২৪ ১২:৩১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুদীপ বিশ্বাস নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার বাকাইল গ্রামে এ ঘটনা ঘটে।

সুদীপ বিশ্বাস আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র এবং উপজেলার পবনবেগ গ্রামের সন্তোষ বিশ্বাসের ছেলে।

আলফাডাঙ্গা থানার উপপুলিশ পরিদর্শক আসলাম উদ্দিন তথ্য নিশ্চিত করেছেন।

মৃতের বোন সাথী বিশ্বাস বলেন, ‘বুধবার সন্ধ্যা ৭টার দিকে সুদীপের সঙ্গে আমার বোন স্বর্ণা বিশ্বাসের ঝগড়া হয়। পরে সে নিজ কক্ষের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেয়। পরিবারের লোকেরা বিষয়টি টের পেয়ে সুদীপকে আলফাডাঙ্গা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক ডা. সুদীপ্ত তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক আসলাম উদ্দিন মৃতদেহ থানায় নিয়ে যান।’

উপপুলিশ পরিদর্শক আসলাম উদ্দিন বলেন, ‘সুরতহাল তৈরির পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা