× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাশিয়ানীতে নসিমনের চাপায় শিশু নিহত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৪ ২২:০২ পিএম

কাশিয়ানীতে নসিমনের চাপায় শিশু নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে নসিমনের চাপায় তাহেরা শেখ নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে।

বুধবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার মহেশপুর ইউনিয়নের কোড়ামারি এলাকার বাথানডাঙ্গা-খান্দারপাড় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিশু তাহেরা কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের কোড়ামারি গ্রামের মিরাজুল শেখের মেয়ে।

ওসি মো. জিল্লুর রহমান জানান, সন্ধ্যায় তাহেরা বাড়ির পাশের বাথানডাঙ্গা-খান্দারপাড় সড়ক পার হচ্ছিল। এ সময় রডবোঝাই দ্রুতগামী নসিমন শিশুটিকে চাপা দেয়। গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই ওই শিশুর মৃত্যু হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা