× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাবনায় স্কয়ার গ্রুপের গোডাউনে আগুন, তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৪ ১৭:৩১ পিএম

আপডেট : ২৭ মার্চ ২০২৪ ১৮:০১ পিএম

পাবনায় স্কয়ার গ্রুপের গোডাউনে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রবা ফটো

পাবনায় স্কয়ার গ্রুপের গোডাউনে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রবা ফটো

পাবনায় স্কয়ার গ্রুপের একটি কসমেটিকসের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বুধবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শহরের লস্করপুরের খাঁ পাড়ার স্কয়ার গ্রুপের গোডাউনে আগুন লাগে।  দুপুর আড়াইটার দিকে নিয়ন্ত্রণে আনা হয়।

পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সারফুল আহসান ভূঁইয়া প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ১টার দিকে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। শহরের পাঁচটি ইউনিট, আটঘরিয়ার একটি ও সাঁথিয়ার একটি ইউনিট। সব মিলে সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে দুপুর আড়াইটার দিকে নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করে দাউ দাউ আগুন দেখতে পাই। তখন কসমেটিকস গোডাউনের কর্মরত শ্রমিকরা আতঙ্কে বাহিরে বের হয়ে আসছে। তখন আমরা জরুরি সেবা ৯৯৯ ফোন করলে ফায়ার সার্ভিসের লোকজন আসে। বর্তমানে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের সঙ্গে আমরাও আগুন নেভাতে কাজ করছি।

পাবনার পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এটা মূলত স্কায়ারের পুরোনো কসমেটিকস গোডাউন। আগুন কীভাবে লাগছে ফায়ার সার্ভিস তদন্ত করে বের করবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা