× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বান্দরবানে মেয়েকে ধর্ষণের দায়ে সৎ-বাবার যাবজ্জীবন

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৪ ১৬:২৩ পিএম

আপডেট : ২৭ মার্চ ২০২৪ ১৭:১৪ পিএম

বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। প্রবা ফটো

বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। প্রবা ফটো

বান্দরবানে মেয়েকে ধর্ষণের দায়ে সৎ-বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও আসামিকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করেছেন বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক। 

বুধবার (২৭ মার্চ) সকালে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) জেবুন্নাহার আয়শা এ রায় দেন। 

বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী অ্যাডভোকেট বাসিং থুয়াই মারমা প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার একমাত্র আসামি আপুই মং জেলার রোয়াংছড়ি সদর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 

মামলার বিবরণ থেকে জানা গেছে, আসামি আপুই মং বাদী মেসাচিং মারমাকে বিবাহ করেন প্রায় ১২ বছর আগে। বিবাহের সময় ভুক্তভুগী ৩ বছরের শিশু তার মায়ের সঙ্গে আসামির বাড়িতে চলে আসে। এরপর থেকে ভুক্তভুগী আসামিকে নিজের বাবা হিসেবেই চিনতেন। 

গত ১৫ নভেম্বর ২০২০ সাল থেকে ৩০ জুন ২০২১ পর্যন্ত ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় ভুক্তভোগীকে ধর্ষণ করে। একপর্যায়ে ভিক্টিম গর্ভবতী হয়ে তার আপন ভাই হ্লা মং সিং মারমার বাড়িতে একটি কন্যাসন্তান প্রসব করে। পরবর্তীতে এ ঘটনা জানাজানি হলে মেসাচিং মারমা মামলাটি করেন।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা