× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহাসড়কে দায়িত্ব পালনকালে বাসের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৪ ১৬:০৫ পিএম

আপডেট : ২৭ মার্চ ২০২৪ ১৬:২৯ পিএম

সড়কে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্য। ফাইল ফটো

সড়কে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্য। ফাইল ফটো

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বাসের ধাক্কায় আব্দুল গফুর নামে এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছে। এ সময় মান্নান নামে আরেক পুলিশ সদস্য আহত হয়েছে।

বুধবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ছনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল গফুরের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তিনি নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছনপাড়ায় দায়িত্ব পালনকালে নরসিংদী থেকে ঢাকামুখী সোহাগ পরিবহনের একটি বাস পুলিশ সদস্য গফুর ও মান্নানকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাদের রূপগঞ্জের ইউএস বাংলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে মৃত্যু হয় গফুরের।  

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, বাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা