× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নোয়াখালীতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৪ ১৬:০৪ পিএম

আপডেট : ২৭ মার্চ ২০২৪ ১৬:১১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

বুধবার (২৭ মার্চ) সকালে উপজেলার চাপরাশিহাট ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন কবিরহাট উপজেলার চাপরাশিহাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রামেশ্বরপুর গ্রামের মো. আবদুল হাইয়ের সাত বছরের মেয়ে বিবি ফাতেমা ও চার বছরের ছেলে আবিদ হোসেন। 

প্রতিবেশী আবদুস শহিদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সকালে ঘুম থেকে উঠে বিবি ফাতেমা ও আবিদ হোসেন পুকুরে হাত-মুখ ধুইতে যায়। মা রুচিয়া খাতুন অনেক খোঁজাখুঁজি করে তাদের কোথাও না পেয়ে পুকুরের দিকে যান। তখন তাদের জুতা ভাসতে দেখেন। তখন তিনি চিৎকার করে বাড়ির সদস্যদের ডাক দেন। প্রতিবেশীরা তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দায়িত্ব পালনরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চাপরাশিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহি উদ্দিন টিটু বলেন, দুই ভাই-বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুপুরে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। কোনো ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা