× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেনাপোলে গরুর খামারে মাদক মজুদ, গ্রেপ্তার ২

যশোর প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৪ ১২:৪৯ পিএম

আপডেট : ২৭ মার্চ ২০২৪ ১৩:১১ পিএম

র‌্যাব হেফাজতে গ্রেপ্তার দুই মাদক কারবারি। প্রবা ফটো

র‌্যাব হেফাজতে গ্রেপ্তার দুই মাদক কারবারি। প্রবা ফটো

যশোরের বেনাপোলে ‘বিশাল গরু খামার প্রাইভেট লিমিটেড’ নামক প্রতিষ্ঠান থেকে ৪০০ বোতল ফেনসিডিল দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকালে বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকায় খামারটিতে অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)।

আটকরা হলেন একই ইউনিয়নের পুটখালী গ্রামের হাফিজুর রহমান ও বালুন্ডা গ্রামের ইসরাফিল।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ সাকিব হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার বিকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বেনাপোল পুটখালী সীমান্তে ওলিয়ার রহমানের ‘বিশাল গরুর খামার প্রাইভেট লিমিটেডে’ বিপুল পরিমাণে ফেনসিডিল পাচারের জন্য রাখা হয়েছে। এ সময়ে ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তারা চিহ্নিত মাদক কারবারি। এর আগেও তাদের বিরুদ্ধে মাদক পাচারের মামলা রয়েছে। আরও একটি মাদক মামলা দিয়ে তাদের আদালতে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা