× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পায়ুপথ দিয়ে ২৫ ইঞ্চি কুঁচিয়া ঢুকল জেলের পেটে, অতঃপর…

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৪ ২২:৫৩ পিএম

অস্ত্রোপচারের মাধ্যমে ২৫ ইঞ্চি দৈর্ঘের কুঁচিয়াটিকে জীবিত অবস্থায় পেট থেকে বের করা হয়। প্রবা ফটো

অস্ত্রোপচারের মাধ্যমে ২৫ ইঞ্চি দৈর্ঘের কুঁচিয়াটিকে জীবিত অবস্থায় পেট থেকে বের করা হয়। প্রবা ফটো

স্থানীয় জলাশয়ে মাছ ধরছিলেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সম্ররা মুন্ডা। এসময় একটি জীবন্ত কুঁচিয়া তার পায়ুপথ দিয়ে পেটে ঢুকে যায়। পরে অসুস্থ হয়ে পড়লে রবিবার (২৪ মার্চ) রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ২৫ ইঞ্চি দৈর্ঘের কুঁচিয়াটিকে জীবিত অবস্থায় পেট থেকে বের করা হয়।

জানা যায়, ওই জেলের নাম সম্ররা মুন্ডা। তিনি উপজেলার মির্তিঙ্গগা চা বাগানের বাসিন্দা। তিনি কুঁচিয়া মাছ ধরে স্থানীয়দের কাছে বিক্রি করেন। প্রতিদিনের মত গত শনিবার (২৩ মার্চ) সম্ররা মুন্ডা স্থানীয় এলাকায় মাছ ধরার সময় হঠাৎ কাদায় আটকে যান। তখন তার দুই হাতে থাকা দুটি কুঁচিয়া কাদায় পড়ে যায়। তখন তিনি অনুভব করেন তার পায়ুপথে কি যেন ডুকছে। তবে সেটিকে গুরুত্ব দেননি তিনি। পরে সম্ররা মুন্ডা সেখান থেকে উঠে বাড়িতে আসার পর তার পেটে প্রচুর ব্যথা অনুভব করেন। 

রোববার স্থানীয় হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে এক্সের মাধ্যমে পেটের ভিতর লম্বা আকৃতির একটি বস্তু দেখতে পান চিকিৎসকরা। পরে সম্ররা মুন্ডাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। ২ ঘণ্টার অপারেশন শেষে পেটের ভিতর থেকে একটি জীবন্ত কুঁচিয়া বের করা হয়।

ওসমানী মেডিকেলের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, ‘হাসপাতালে অস্ত্রোপচার করে সম্ররা মুন্ডার পেট থেকে জীবিত ২৫ ইঞ্চি কুঁচিয়া মাছ বের করা হয়েছে।’ বর্তমানে সম্ররা মুন্ডা ওসমানী মেডিকেলের চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা