× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চোর নিয়ে গেছে মিটার, রেখে গেছে ফোন নম্বর

লালপুর (নাটোর) প্রতিবেদক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৪ ১৭:০৬ পিএম

আপডেট : ২৬ মার্চ ২০২৪ ১৭:৪৪ পিএম

বৈদ্যুতিক মিটার চুরি করে চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। নাটোরের লালপুর উপজেলায়। প্রবা ফটো

বৈদ্যুতিক মিটার চুরি করে চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। নাটোরের লালপুর উপজেলায়। প্রবা ফটো

নাটোরের লালপুর উপজেলায় এক রাতে অনন্ত ১০টি বৈদ্যুতিক মিটার চুরি হওয়ার খবর পাওয়া গেছে। চুরি যাওয়া মিটার ফেরত পেতে চিরকুটে নম্বর লিখে গেছে দুর্বৃত্তরা। তাদের নম্বরে যোগাযোগ করলে টাকা দাবি করা হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে উপজেলার কলসনগর, সাতপুকুরিয়া, চাঁদপুর, ভবানীপুর, কালুপাড়া ও বিভাগ গ্রামে এ চুরির ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ভুক্তভোগীরা হলেন, কলসনগর গ্রামের আমিরুল ইসলাম, বাচ্চু বিশ্বাস, সাতপুকুরিয়া গ্রামের আব্দুল লতিফ, সেকান্দার আলী, চাঁদপুর গ্রামের আব্দুর রহমান, মিজানুর রহমান, মুক্তার আলী, ভবানীপুর গ্রামের খোয়াজ হাজী, শালেশ্বর গ্রামের আমির। 

তাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রত্যেকের চুরি হওয়া মিটারের ফাঁকা জায়গায় একটি চিটকুট লিখে রেখে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে লেখা– ‘এই মিটার নিতে হলে মোবাইল নম্বর - … এই নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করে ৮ হাজার টাকা দিলে মিটার আপনাদের কাছে পৌঁছে দিব।’

এ বিষয়ে কথা জানতে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক রেজাউল করিম খানের ফোনে একাধিকবার কল দিলেও তিনি সাড়া দেননি।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, ‘এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগীরা। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা