× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৪ ১৫:২১ পিএম

আপডেট : ২৬ মার্চ ২০২৪ ১৬:০১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নড়াইলের কালিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাচ্চু শেখ নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাহাবুর শেখ নামে অপর এক শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নওয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বাচ্চু শেখ কালিয়া পৌরসভার মির্জাপুর গ্রামের সাহেব আলী শেখের ছেলে। আহত মাহাবুর শেখ পৌরসভার বেন্দারচর গ্রামের মৃত সোনা শেখের ছেলে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, উপজেলার নওয়া গ্রামের নজির ফকিরের বাড়িতে রাজমিস্ত্রি হিসেবে কাজ করছিলেন বাচ্চু ও মাহাবুর শেখ। সকালে ছাদে রড উঠানোর সময় অসাবধানতাবশত রড বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিলে কর্তব্যরত চিকিৎসক বাচ্চু শেখকে মৃত ঘোষণা করেন। আহত মাহাবুর শেখ কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

ওসি বলেন, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা