× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৪ ১২:২৭ পিএম

আপডেট : ২৬ মার্চ ২০২৪ ১২:৪৪ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আহত যুবক বিএসএফের হেফাজতে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৫ মার্চ) রাত ৩টার দিকে উপজেলার দুর্গাপুর সীমান্তের ৯২৩ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম মো. লিটন মিয়া। তিনি আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী এলাকার মো. মোকছেদুল ইসলামের ছেলে। 

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাত ৩টার দিকে আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তের ৯২৩ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে ভারতীয় একদল গরু ব্যবসায়ীর সহযোগিতায় বাংলাদেশি ৪০/৫০ জন যুবক গরু পাচার করে আনার চেষ্টা করছিলেন। এ সময় ভারতীয় জলপাইগুড়ি-৭৫ বিএসএফ ব্যাটালিয়নের বারথার ক্যাম্পের টহল দলের সদস্যরা গুলি ছুড়ে। বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক মো. লিটন মিয়া ঘটনাস্থলে আহত হয়। পরে বিএসএফ তাকে গুরুতর আহত অবস্থায় আটক করে নিয়ে যায়। 

কর্নেল মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘বিএসএফের গুলিতে আহত যুবক লিটন মিয়াকে বিএসএফ কুচবিহারের এমজেএম নামে একটি হাসপাতালে চিকিৎসা দিচ্ছে। বর্তমানে তার শারীরিক পরিস্থিতি উন্নতির দিকে রয়েছে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা