× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালিয়াকৈরে ঝুটগুদামের আগুনে পুড়ল পাশের ৪৬টি কক্ষ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৪ ০৮:৪৩ এএম

আপডেট : ২৬ মার্চ ২০২৪ ১২:২৮ পিএম

কালিয়াকৈরে পল্লী বিদ্যুৎ জোড়া পাম্প এলাকায় জনি মিয়ার ঝুট গোডাউনে আগুন লাগে। ছবি : সংগৃহীত

কালিয়াকৈরে পল্লী বিদ্যুৎ জোড়া পাম্প এলাকায় জনি মিয়ার ঝুট গোডাউনে আগুন লাগে। ছবি : সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে একটি ঝুটগুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় ওই ঝুট গুদামসহ স্থানীয় দুটি বাড়ির প্রায় ৪৬টি কক্ষ পুড়ে গেছে।

সোমবার (২৬ মার্চ) রাত দেড়টার দিকে উপজেলার পল্লী বিদ্যুৎ জোড়া পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,  ওই এলাকার জনি মিয়া নামে এক ব্যক্তির ঝুট গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছি বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, সোমবার রাত ১টার দিকে জনি মিয়া ঝুটের গোডাউন থেকে কালো ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে গোডাউনসহ পাশে থাকা জনি ও সোহেল মিয়ার দুটি কলোনিতে। দুটি কলোনির প্রায় ৪৬টি কক্ষ পুড়ে যায়। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট রাত দেড়টার দিকে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিটও ঘটনাস্থলে যায়। রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জোটের গোডাউনের মালিক জনি মিয়া বলেন, ‘রাত ১টা ২০ মিনিটে সংবাদ পাই আমার জুটের গোডাউনে আগুন লেগেছে। বাসা থেকে ছুটে এসে দেখি পুরো গোডাউন পুড়ে গেছে। গোডাউনটিতে প্রায় ৩ কোটি টাকার মালামাল স্টক ছিল।’

আলপনা আক্তার নামে এক পোশাকশ্রমিক বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী রাতের খাবর খেয়ে ঘুমিয়ে পড়ি। হঠাৎ চেঁচামেচির শব্দ পেয়ে ঘুম ভেঙে দেখতে পাই আমার রুমের আশপাশে দাউদাউ করে আগুন জ্বলছে। আমরা কোনোভাবে জীবন নিয়ে বাসা থেকে বের হতে পেরেছি। আমাদের  বেতন ও বোনাসের প্রায় ৫০ হাজার টাকা রুমে ছিল। সব পুড়ে গেছে।’

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করি। কী পরিমাণ ক্ষতি হয়েছে জানতে পারিনি। আগুন লাগার সঠিক কারণও জানা যায়নি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা