× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে চালক নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৫ মার্চ ২০২৪ ১৭:১১ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৪ ১৯:১৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মার্চ) বিকাল ৪টার দিকে মহানগরীর চন্দনাইশে কলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তেজিত জনতা ওই এলাকার সড়ক অবরোধ করে রেখেছেন।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘সিলিন্ডার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে অটোরিকশাটিতে আগুন লেগে যায়। এ সময় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রেখেছে।’

প্রত্যক্ষদর্শী জাবেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘কলঘর এলাকায় মোড় ঘুরে যাওয়ার সময় হঠাৎ অটোরিকশাটির সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে আমরা জেনেছি চালকের বাড়ি সাতকানিয়া উপজেলায়। এখনও তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা