× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালীগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক নিহত

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৪ ১৫:০৮ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৪ ১৬:০০ পিএম

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যায় ট্রাকটি। প্রবা ফটো

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যায় ট্রাকটি। প্রবা ফটো

গাজীপুরের কালীগঞ্জ-টঙ্গী-নরসিংদী আঞ্চলিক সড়কে ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছে। সোমবার (২৫ মার্চ) সকাল ৭টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-নরসিংদী আঞ্চলিক সড়কের নলছাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক নূর মোহাম্মদ কুষ্টিয়ার মিরপুর থানার খয়ের চারা গ্রামের শামসুদ্দিনের ছেলে। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-নরসিংদী আঞ্চলিক সড়কের নলছাটা এলাকায় টঙ্গীগামী একটি কাভার্ড ভ্যানকে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন। 

ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা