× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাধীনতা দিবসের বিশেষ খাবার বর্জন রাবির ৭ ছাত্র সংগঠনের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৪ ২২:৫০ পিএম

স্বাধীনতা দিবসের বিশেষ খাবার বর্জন রাবির ৭ ছাত্র সংগঠনের

আবাসিক হলে স্বাধীনতা দিবসের বিশেষ খাবার সর্বজনীন না করায় তা বর্জন করেছে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সাতটি ছাত্র সংগঠন। রবিবার (২৪ মার্চ) বিপ্লবী ছাত্র মৈত্রীর সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আলিফ প্রেরিত এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

খাবার বর্জন করা ছাত্র সংগঠনগুলো হলোÑ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, নাগরিক ছাত্র ঐক্য, বিপ্লবী ছাত্র মৈত্রী, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও ছাত্র গণমঞ্চ। 

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, প্রতিবছর বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসন শিক্ষার্থীদের থেকে সকল প্রকার উৎসব ফি আদায় করলেও উৎসবগুলোতে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে কোনো প্রকার আগ্রহ নেই। তার ধারাবাহিকতায় ২৬ মার্চ স্বাধীনতা দিবসে হল প্রশাসন আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করলেও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করেনি। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রশাসনের এই বৈষম্যমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং সকল শিক্ষার্থীর খাবার নিশ্চিত না করে বৈষম্য তৈরি করায় আমরা স্বাধীনতা দিবসের খাবার বর্জন করছি। 

প্রসঙ্গত, প্রতিবছর ২৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের হলগুলোর আবাসিক শিক্ষার্থীদের ৩০ টাকার বিনিময়ে এ খাবার দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় এবারও বিভিন্ন হলে বিশেষ খাবারের নোটিসের পরিপ্রেক্ষিতে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা