× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভালুকায় বন্ধ হওয়া রাস্তা ফিরে পেল মুক্তিযোদ্ধার পরিবার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৪ ২১:৫১ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৪ ০০:৫৫ এএম

বন্ধ হওয়া রাস্তাটি খুলে দিয়েছে ভালুকা মডেল থানা পুলিশ। প্রবা ফটো

বন্ধ হওয়া রাস্তাটি খুলে দিয়েছে ভালুকা মডেল থানা পুলিশ। প্রবা ফটো

ভালুকা পৌরসভার পাবলিক হল রোডে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল খালেকের পরিবারের জন্য যাতায়তের বন্ধ রাস্তাটি খুলে দেওয়া হয়েছে। রবিবার (২৪ মার্চ) দুপুরে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দের নির্দেশে এবং স্থানীয় কাউন্সিলর আনছারুল হক সবুজসহ উভয় পক্ষের উপস্থিতে রাস্তাটি খুলে দেন উপপরিদর্শক বিলাস সরকার।

সরেজমিন জানা যায়, বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল খালেক খরিদ সূত্রে দুই শতাংশ জমির উপর টিনের বেড়া দিয়ে বাড়ি তৈরি করে দীর্ঘদিন যাবৎ বসবাসরত অবস্থায় মৃত্যুবরণ করেন। তার রেখে যাওয়া সম্পত্তিতে স্ত্রী ও দুই মেয়ে নতুন করে বাড়ি নির্মাণ করার সময় পাশের বাড়ির মনির খান রাস্তার মাঝে ইটের দেওয়াল তুলে যাতায়তের রাস্তা বন্ধ করে দেন। ফলে মুক্তিযোদ্ধার স্ত্রী ও মেয়েদের যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের স্ত্রী শ্যামলী আক্তার ভালুকা পৌর মেয়র ডা. এ. কে. এম মেজবাহ্ উদ্দিন কাইয়ুম বরাবর একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি কোনও সমাধান না হওয়ায় পৌর মেয়র বাদিকে আইনি সহযোগীতা নেওয়ার জন্য একটি লিখিত প্রতিবেদন দেন। মুক্তিযোদ্ধার স্ত্রী বাদি হয়ে ভালুকা মডেল থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিলাস সরকার বলেন, ‘জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল খালেকের বাড়ির যাতায়তের রাস্তাটি কয়েকদিন যাবৎ ইটের দেওয়াল তুলে বন্ধ করা হয়েছিল। ওসি স্যারের নির্দেশে রাস্তাটি খুলে দেওয়া হয়েছে। সবসময় ন্যায়ের পক্ষে মানুষের পাশে দাঁড়াতে চাই।’

আব্দুল খালেকের স্ত্রী শ্যামলী আক্তার বলেন, আমাদের যাতায়তে জন্য পৌরসভার নির্মাণ করা রাস্তাটি খুলে দেওয়ায় ভালুকা মডেল থানা পুলিশ, পৌর মেয়র ও স্থানীয় কাউন্সিলরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা