× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্যারোলে মায়ের জানাজায় অংশ নিলেন বিএনপি নেতা চাঁদ

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ : ২৪ মার্চ ২০২৪ ১৬:৫৪ পিএম

আপডেট : ২৪ মার্চ ২০২৪ ১৭:৫৪ পিএম

রবিবার দুপুরে চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের মাড়িয়ায় নিজ গ্রামে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। আড়াই ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেন রাজশাহী জেলা বিএনপির নেতা আবু সাইদ চাঁদ। প্রবা ফটো

রবিবার দুপুরে চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের মাড়িয়ায় নিজ গ্রামে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। আড়াই ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেন রাজশাহী জেলা বিএনপির নেতা আবু সাইদ চাঁদ। প্রবা ফটো

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ আড়াই ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে তার মায়ের জানাজায় অংশ নিয়েছেন। রবিবার (২৪ মার্চ) দুপুর ১টায় চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের মাড়িয়ায় নিজ গ্রামে মায়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মায়ের দাফন শেষে দেড়টায় পুলিশের প্রিজনভ্যানে করে চাঁদকে আবার রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

গতকাল শনিবার সকাল ৯টায় আবু সাইদ চাঁদের মা মোছা. আশরাফুন্নেছা ৯৬ বছর বয়সে মারা যান।

মায়ের জানাজায় অংশ নেওয়ার জন্য বিএনপির এ নেতার পক্ষ থেকে তার আইনজীবী প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আড়াই ঘণ্টার জন্য তার প্যারোল মুঞ্জুর করেন। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশেষ পুলিশ পাহারায় তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামে নিয়ে আসা হয়।

জানাজা ও দাফন কাজে অংশ নিতে নিজ বাড়িতে পৌঁছে কান্নায় ভেঙে পড়েন এ বিএনপি নেতা। এ সময় দলের স্থানীয় নেতাকর্মীরা তাকে সান্ত্বনা দেন।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মেয়র মিজানুর রহমান মিনু প্রতিদিনের বাংলাদেশকে বলেন, মায়ের মৃত্যুর খবরে বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে আড়াই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। জানাজা নামাজ শেষে পুলিশি পাহারায় আবার কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি দিতেও কালক্ষেপণ করা হয়েছে। তবে প্যারোলে মুক্তির পর জানাজায় ব্যাপক লোকসমাগম হলেও বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় সুষ্ঠু পরিবেশ জানাজা ও দাফন শেষ হয়েছে।

গত বছর বিএনপির এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে দেশের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে মামলা হতে থাকে। এ অবস্থায় আত্মগোপনে থাকা চাঁদকে গত বছরের ২৫ মে গ্রেপ্তার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। সেই থেকে বিএনপির এ নেতা কারাগারেই রয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা