× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি প্রদান

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৪ ০০:০৩ এএম

মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি প্রদান

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী মেধাবী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার (২৩মার্চ) দুপুরে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কিন্ডারগার্টেন  অ্যাসোসিয়েশন মাধবপুর উপজেলা শাখা। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান।

ফুলকলি কিন্ডারগার্টেনের অধ্যক্ষ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাধবপুর উপজেলার সভাপতি সাইফুল হক মির্জার সভাপতিত্বে সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক সাদমান জহির ও জাকারিয়া চৌধুরীর উপস্থাপনায় এবং  সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সুজনের সার্বিক ব্যবস্থাপনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রফিকুল নাজিম, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, শিক্ষক শামসুর রহমান, সাংবাদিক সাব্বির হাসান, সফিউল আলম প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার ৩৮ টি কিন্ডারগার্টেন থেকে আসা ১৭০ জন সাধারণ গ্রেড ও ৭২ জন ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তি সনদ, নগদ টাকা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা