× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার ১ দিন পালন হবে লালন আখড়ার দোল উৎসব

কুষ্টিয়া প্রতিবেদক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৪ ১৯:৪৪ পিএম

আপডেট : ২৩ মার্চ ২০২৪ ১৯:৫৯ পিএম

এবার ১ দিন পালন হবে লালন আখড়ার দোল উৎসব

পবিত্র রমজান মাসের কারণে এ বছর কুষ্টিয়ায় লালনের মাজারে দোল উৎসব এক দিন পালন করা হবে। রবিবার (২৪ মার্চ) থেকে শুরু হচ্ছে বাউল সাধুদের দোল উৎসব। রবিবার বেলা ৩টায় লালন একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভা অুনষ্ঠিত হবে। 

মরমি সাধক ফকির লালন সাঁইজি জীবদ্দশায় শিষ্যদের নিয়ে দোল পূর্ণিমায় ছেঁউড়িয়ার কালীগঙ্গা নদীর তীরে সারা রাত ধরে তত্ত্ব কথা, আলোচনা ও গান বাজনা করতেন। আজ আর কালী গঙ্গায় স্রোত নেই, মানুষ তাই নাম দিয়েছে মরাকালী গঙ্গা। তবে নদীর স্রোত থেমে গেলেও সাঁইজির ভক্তরা থেমে যাননি। তার মৃত্যুর পরও ভক্ত-শিষ্যরা এ বিশেষ দিনটি পালন করে আসছেন বছরের পর বছর ধরে। লালন একাডেমি প্রতিষ্ঠার পর থেকে দোল পূর্ণিমা তিথিতে আখড়া বাড়িতে তিন দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এবার পবিত্র রমজান মাসের কারণে এ উৎসবে ছেদ পড়েছে। এবার কেবল এক দিনের আলোচনা সভার মধ্যেই সীমাবদ্ধ থাকছে উৎসব। 

রবিবার সন্ধ্যার আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম এমপি। লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রউফসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা