× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পৌরসভার নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, প্রতারিত না হওয়ার আহ্বান

গাইবান্ধা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৪ ১৭:২৬ পিএম

আপডেট : ২৩ মার্চ ২০২৪ ১৭:৫০ পিএম

ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ছড়ানোর অভিযোগে গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে পৌরসভা কর্তৃপক্ষ।

ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ছড়ানোর অভিযোগে গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে পৌরসভা কর্তৃপক্ষ।

গাইবান্ধা পৌরসভার নামে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে‌ ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগ পাওয়া গেছে। ছড়িয়ে পড়া ওই বিজ্ঞপ্তিতে একটি দৈনিক পত্রিকার লোগোও যুক্ত করে দেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ মার্চ) দুপুরে এ ঘটনায় পৌরসভা কর্তৃপক্ষ গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা পৌরসভার মেয়র মতলুবর রহমান বলেন, গত ১৯ মার্চ দৈনিক প্রথম আলো পত্রিকার লোগো ব্যবহার করে অনলাইনে গাইবান্ধা পৌরসভার নাম, মেয়রের স্বাক্ষর উল্লেখ করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে; যা ভুয়া ও ভিত্তিহীন। 

তিনি অভিযোগ করেন, গাইবান্ধা পৌরসভার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। কে বা কাহারা অসৎ উদ্দেশ্যসাধনের জন্য অনলাইনে এমন ভুয়া বিজ্ঞাপন ছাপিয়েছে।

গাইবান্ধা জেলাবাসীর উদ্দেশে মেয়র বলেন, ইতোমধ্যে থানায় জিডি করা হয়েছে। উক্ত বিজ্ঞাপনের সঙ্গে গাইবান্ধা পৌরসভার কোনো সম্পর্ক নেই। তাই সবাইকে প্রতারিত না হওয়ার আহ্বান জানান মেয়র।

এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, গাইবান্ধা পৌরসভার নামে ভুয়া বিজ্ঞাপন সংক্রান্ত একটি জিডি হয়েছে। এ বিষয়ে খোঁজখবর নিয়ে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা