× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পররাষ্ট্রমন্ত্রীর ইফতারসামগ্রী পেল আরও চার শতাধিক পরিবার

রাঙ্গুনিয়া প্রতিবেদক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৪ ১৬:১৩ পিএম

আপডেট : ২৩ মার্চ ২০২৪ ১৬:৪৮ পিএম

দক্ষিণ রাজানগর ইউনিয়নে ইফতার বিতরণের দৃশ্য। প্রবা ফটো

দক্ষিণ রাজানগর ইউনিয়নে ইফতার বিতরণের দৃশ্য। প্রবা ফটো

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চার ইউনিয়নে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এন এন কে ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও চার শতাধিক দরিদ্র মানুষের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। 

শনিবার (২৩ মার্চ) দিনব্যাপী উপজেলার লালানগর, রাজানগর, ইসলামপুর ও দক্ষিণ রাজানগর ইউনিয়নে এ ইফতারসামগ্রী বিতরণ করা হয়।  

দক্ষিণ রাজানগর ইউনিয়নে ইফতার বিতরণকালে সভাপতিত্ব করেন এন এন কে ফাউন্ডেশন দক্ষিণ রাজানগর শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন তালুকদার। প্রধান অতিথি ছিলেন, এন এন কের কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার। 

আবুল কাশেমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা মো. জামাল উদ্দিন, মাস্টার মুছা, জসিম উদ্দিন তালুকদার, রেজাউল করিম বুদ, মঈন উদ্দিন তালুকদার, রফিকুল ইসলাম রফু, মো. আজাদ প্রমুখ।

এন এন কে ফাউন্ডেশনের পক্ষ থেকে রাঙ্গুনিয়ার ১৫ ইউনিয়ন ও পৌরসভায় ধারাবাহিকভাবে এ ইফতারসামগ্রী বিতরণ করা হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা