× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের প্রধানসহ গ্রেপ্তার ৮

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৪ ১৩:০৬ পিএম

আপডেট : ২৩ মার্চ ২০২৪ ১৩:১৭ পিএম

র‌্যাব হেফাজতে গ্রেপ্তার কিশোর গ্যাং। প্রবা ফটো

র‌্যাব হেফাজতে গ্রেপ্তার কিশোর গ্যাং। প্রবা ফটো

জয়পুরহাটে কিশোর গ্যাং ‘জানু গ্রুপ’ এর প্রধানসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। শনিবার (২৩ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে। এর আগে শুক্রবার দুপুর দেড়টার দিকে জেলা শহরের স্টেডিয়াম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- গ্যাং প্রধান তাজমির হোসেন সোহান, সাকিব খান ওরফে রাতুল, আবদুল্লাহ মুমিন, জয়ন্ত কর্মকার, আব্দুল হাই কাফি তামিম, পিযুষ মহন্ত ওরফে আনন্দ, জয় মহন্ত ও পিপাস মোল্লা।  

র‌্যাব জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আভিযানিক দল স্টেডিয়াম এলাকায় অভিযান চালায়। অভিযানে ‘জানু গ্রুপ’ নামে কিশোর গ্যাংয়ের ৮ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে তাজমির হোসেন সোহান গ্রুপটির প্রধান। আর অন্যান্যরা সহযোগী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মো. শেখ সাদিক বলেন, জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের উৎপাত দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এদের আচরণে এলাকাবাসীরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা মাদক সেবন করে ছুরি, চাকু, লাঠি নিয়ে বিভিন্ন জনের ওপর হামলা করে। অভিযানে চাকু, গাঁজা সেবনের কলকি, গ্যাস লাইট উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা