× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবন্তিকার মায়ের কথা শুনল তদন্ত কমিটি

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ২২ মার্চ ২০২৪ ১৬:১৫ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৪ ১৭:১৫ পিএম

শুক্রবার সকালে কুমিল্লার বাগিচাগাঁওয়ের বাসায় অবন্তিকার মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে গঠিত তদন্ত কমিটির সদস্যরা। প্রবা ফটো

শুক্রবার সকালে কুমিল্লার বাগিচাগাঁওয়ের বাসায় অবন্তিকার মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে গঠিত তদন্ত কমিটির সদস্যরা। প্রবা ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছে বিশ্ববিদ্যালয় থেকে গঠিত তদন্ত কমিটি। শুক্রবার (২২ মার্চ) সকালে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জাকির হোসেনসহ মোট ছয়জন সদস্য অবন্তিকার কুমিল্লার বাগিচাগাঁওয়ের বাসায় আসেন। এ সময় তারা অবন্তিকার মা তাহমিনা শবনম ও তার ভাই জারিফ জাওয়াদের সঙ্গে কথা বলেন।

তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ড. জাকির হোসেন সাংবাদিকদের জানান, তদন্তের স্বার্থে তথ্য সংগ্রহের জন্য তারা কুমিল্লায় এসেছেন। তবে কবে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে, তা নিশ্চিত জানাতে পারেননি তিনি।

এদিকে অবন্তিকার মা তাহমিনা শবনম সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন যতটা আন্তরিক, আগে হলে হয়তো আমার মেয়েকে হারাতে হতো না।

তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সমাজবিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক ড. আবুল হোসেন, আইন বিভাগের ডিন অধ্যাপক ড. মাসুম বিল্লাহ, সংগীত বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ঝুমুর আহমেদ, সদস্য সচিব ডেপুটি রেজিস্ট্রার রঞ্জন কুমার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে সহকারী প্রক্টর মুনিরা জাহান সুমি।

১৫ মার্চ রাতে সামাজিক মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে মৃত্যুর জন্য দায়ী করে আত্মহত্যা করেন অবন্তিকা। আত্মহত্যার প্ররোচণার মামলায় দ্বীন ইসলাম ও আম্মান কুমিল্লা কারাগারে আছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা