× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রামগঞ্জে ৬৭০ টাকায় গরুর মাংস কিনতে লম্বা লাইন

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২২ মার্চ ২০২৪ ১৪:১২ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৪ ১৪:২৫ পিএম

শুক্রবার ৬৭০ টাকা দরে গরুর মাংস কিনতে রামগঞ্জ সরকারি কলেজ গেটে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছে ক্রেতারা। প্রবা ফটো

শুক্রবার ৬৭০ টাকা দরে গরুর মাংস কিনতে রামগঞ্জ সরকারি কলেজ গেটে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছে ক্রেতারা। প্রবা ফটো

দ্রব্যমূল্য বৃদ্ধিতে দেশের মানুষ বিপর্যস্ত। নিম্ন ও মধ্যবিত্তরা আমিষের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। তবে লক্ষ্মীপুরের রামগঞ্জে দেখা গেছে ভিন্ন চিত্র। লম্বা লাইনে দাঁড়িয়ে কেজিতে ৬৭০ টাকা দরে গরুর মাংস কিনছে মানুষ।

সাধারণত রামগঞ্জ শহরের মাংসের দোকানে গরুর মাংস বিক্রি হয় ৮০০ টাকায়। কিন্তু শুক্রবার (২২ মার্চ) ৬৭০ টাকায় গরুর মাংস কিনতে রামগঞ্জ সরকারি কলেজ গেটে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছে ক্রেতারা।

স্থানীয় কয়েক যুবকের উদ্যোগে এ মাংস বিক্রির কার্যক্রম চলছে। তারা জানান, বাজারে গরুর মাংসের দাম নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে।

ক্রেতাদের আকৃষ্ট করতে দোকানের সামনে ও রাস্তার ধারে বিভিন্ন স্থানে ‘গরুর মাংস প্রতি কেজি ৬৭০ টাকা, সীমিত সময়ের জন্য’ লেখা ব্যানার সাঁটানো হয়েছে।

উদ্যোক্তা বিপুল বলেন, ‘দরিদ্র মানুষের কথা চিন্তা করে ৬৭০ টাকায় গরুর মাংস বিক্রির কর্মসূচি হাতে নিয়েছি। বাজার নিয়ন্ত্রিত না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে। আমরা মনে করি অসাধু ব্যবসায়ীরা এ উদ্যোগে সতর্ক থাকবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা