× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্রুতগামী লেনে যাত্রী নামানোর অপরাধে ৪৫ যানবাহনকে মামলা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২১ মার্চ ২০২৪ ২০:৪৩ পিএম

আপডেট : ২১ মার্চ ২০২৪ ২০:৫২ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে দ্রুতগামী লেনে যাত্রী নামানোর অপরাধে ৪৫টি পরিবহনের বিরুদ্ধে মামলা দিয়েছে হাইওয়ে পুলিশ। প্রবা ফটো

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে দ্রুতগামী লেনে যাত্রী নামানোর অপরাধে ৪৫টি পরিবহনের বিরুদ্ধে মামলা দিয়েছে হাইওয়ে পুলিশ। প্রবা ফটো

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে দ্রুতগামী লেনে যাত্রী নামানোর অপরাধে ৪৫টি পরিবহনের বিরুদ্ধে মামলা দিয়েছে হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত এ মামলাগুলো দেওয়া হয়। এ নিয়ে ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১৫৩টি পরিবহনকে মামলা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দীন বলেন, ‘গাড়িচালকরা আঞ্চলিক লেনের পরিবর্তে দ্রুতগতির লেনে যাত্রী নামিয়ে দিচ্ছিলেন। এতে ডিভাইডার পারাপারে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। আজ ৪৫টি গাড়িকে মামলা দেওয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

মহাসড়কের শিমরাইল মোড়ের সড়ক ও জনপদ অফিসের সামনের অংশে ডিভাইডার দেওয়ার আগ মুহূর্তে মানুষ পারাপারের জন্য যে স্থানটি খোলা রাখা ছিল, ডিভাইডার দেওয়ার পরও দূরপাল্লার বাসগুলো সেই স্থানেই যাত্রী নামায়। এতে ৪ ফুট উঁচু ডিভাইডার টপকে দ্রুতগতির লেন পরিবর্তন করে আঞ্চলিক লেনে পার হতে হয় যাত্রীদের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা