× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেয়াদোর্ত্তীণ খেজুর বিক্রির দায়ে জরিমানা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২০ মার্চ ২০২৪ ১৭:৪৮ পিএম

আপডেট : ২০ মার্চ ২০২৪ ১৯:৪৭ পিএম

চট্টগ্রামের ফলমন্ডি এলাকায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রবা ফটো

চট্টগ্রামের ফলমন্ডি এলাকায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রবা ফটো

মেয়াদোর্ত্তীণ খেজুর বিক্রির দায়ে মেসার্স ফারিয়া ড্রাইফ্রুটস অ্যান্ড প্যাকেজিং স্টোর নামে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

বুধবার (২০ মার্চ) দুপুরে চট্টগ্রাম নগরীর ফলমন্ডি এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। একই অভিযানে মূল্য তালিকা না টাঙিয়ে তরমুজ বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তরমুজ বিক্রির দুটি প্রতিষ্ঠানের মধ্যে মেসার্স ফাতেমা ট্রেডার্সকে ২০ হাজার টাকা এবং মেসার্স জাহিদ ফল বিতানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে দুপুরে আমরা ফলমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করি। অভিযানে দুটি প্রতিষ্ঠান নির্ধারিত মূল্য তালিকা না টাঙিয়ে তরমুজ বিক্রি করছিল। এ ঘটনায় ওই দুটি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে মেসার্স ফারিয়া ড্রাইফ্রুটস অ্যান্ড প্যাকেজিং স্টোরে গিয়ে দেখা যায় ওই প্রতিষ্ঠানে মেয়াদোর্ত্তীণ খেজুর বিক্রি করা হচ্ছে। পরে এই ঘটনায় ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা