× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কন্যাসন্তানের মা হলেন প্রতিবন্ধী নারী, অভিভাবক খুঁজছেন স্থানীয়রা

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৪ ১৯:৫৮ পিএম

আপডেট : ১৯ মার্চ ২০২৪ ২২:৫০ পিএম

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন সুলতানার কোলে প্রতিবন্ধী নারীর কন্যাশিশু। প্রবা ফটো

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন সুলতানার কোলে প্রতিবন্ধী নারীর কন্যাশিশু। প্রবা ফটো

রেলওয়ে স্টেশন এলাকায় ঝুপড়ি ঘরে বাস করা এক মানসিক প্রতিবন্ধী জন্ম দিয়েছে কন্যাসন্তানের। অভিভাবক ছাড়া ওই নারী তার শিশুকে কীভাবে লালন-পালন করবে, এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয়রা।

সোমবার (১৮ মার্চ) রাতে সিরাজগঞ্জের কামারখন্দের জামতৈল রেলওয়ে স্টেশন এলাকার ওই নারী কন্যার মা হন। তিনি তাড়াশ থানার রানিরহাট ইউনিয়নের বাসিন্দা। তবে দীর্ঘ চার বছর ধরে এই স্টেশনে একটি ঝুপড়ি ঘরে একই বাস করে আসছেন।

জামতৈল স্টেশনের মুদির দোকান আব্দুস ছালাম বলেন, ‘সোমবার দুপুরে ওই নারীর প্রসব ব্যথা শুরু হয়। পরে একজন অভিজ্ঞ নারীকে খবর দিই। সে অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে আমরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সে কন্যাসন্তানের জন্ম দেয়। আমরা এই শিশু ও তার বাবার পরিচয় নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। অভিভাবক ছাড়া মানসিক প্রতিবন্ধী তার শিশুটিকে কীভাবে লালন-পালন করবে।’

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘রাতে স্থানীয় কিছু লোক প্রসব ব্যথা অবস্থায় এক নারীকে হাসপাতালে নিয়ে আসে। নার্সদের সহযোগিতায় নরমাল ডেলিভারির মাধ্যমে সে কন্যাসন্তানের জন্ম দিয়েছে।’

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন সুলতানা বলেন, ‘ঘটনাটি জানার পর মা এবং শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখেছি। আমি নিজে গিয়ে তাদের দেখাশোনা করছি। তারা দুজনেই এখন সুস্থ আছে। যেহেতু বাচ্চাটির মা মানসিক প্রতিবন্ধী তাই অনেকেই তাকে দত্তক নেওয়ার জন্য আবেদন করছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। যে সিদ্ধান্ত হবে সেইভাবে কাজ করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা