× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাটোরে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৪ ১৩:৫৪ পিএম

আপডেট : ১৯ মার্চ ২০২৪ ১৪:৪৩ পিএম

র‌্যাব ‍হেফাজতে গ্রেপ্তার আসামি ফজলুল। প্রবা ফটো

র‌্যাব ‍হেফাজতে গ্রেপ্তার আসামি ফজলুল। প্রবা ফটো

নাটোর সদর উপজেলায় কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি ফজলুলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৯ মার্চ) ভোর ৫টার দিকে নাটোর গুরুদাসপুর উপজেলার দৌলতপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফজলুল সিংড়া উপজেলার বন্দর এলাকার বাসিন্দা। 

নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গত ১৭ ফেব্রুয়ারি নাটোর সদর উপজেলার বাকশোর এলাকায় গদাই নদীর ধারে বান্ধবীদের সঙ্গে পিকনিকে অংশ নেয় ভুক্তভোগী কিশোরী। এ সময় ফজলুল কথা বলার অজুহাতে ভুক্তভোগীকে ডেকে নেয়। পরে ফজলুল তার সহযোগীদের সহায়তায় ভুক্তভোগীকে একটি সরিষা ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে নাটোর সদর থানায় একটি ধর্ষণ মামলা করেন। এরপর থেকেই পলাতক ছিল ফজলুল। গ্রেপ্তারকৃত ফজলুলকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা