নাটোর প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪ ১৩:৫৪ পিএম
আপডেট : ১৯ মার্চ ২০২৪ ১৪:৪৩ পিএম
র্যাব হেফাজতে গ্রেপ্তার আসামি ফজলুল। প্রবা ফটো
নাটোর সদর উপজেলায় কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি ফজলুলকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (১৯ মার্চ) ভোর ৫টার দিকে নাটোর গুরুদাসপুর উপজেলার দৌলতপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফজলুল সিংড়া উপজেলার বন্দর এলাকার বাসিন্দা।
নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১৭ ফেব্রুয়ারি নাটোর সদর উপজেলার বাকশোর এলাকায় গদাই নদীর ধারে বান্ধবীদের সঙ্গে পিকনিকে অংশ নেয় ভুক্তভোগী কিশোরী। এ সময় ফজলুল কথা বলার অজুহাতে ভুক্তভোগীকে ডেকে নেয়। পরে ফজলুল তার সহযোগীদের সহায়তায় ভুক্তভোগীকে একটি সরিষা ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে নাটোর সদর থানায় একটি ধর্ষণ মামলা করেন। এরপর থেকেই পলাতক ছিল ফজলুল। গ্রেপ্তারকৃত ফজলুলকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।