× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা : অস্ত্র মামলায় আরেকজনের সাক্ষ্য

সাতক্ষীরা সংবাদদাতা

প্রকাশ : ০১ আগস্ট ২০২২ ১৭:৩৬ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

প্রায় ২০ বছর আগে সাতক্ষীরায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারজানা জাহান সাথী সাক্ষ্য দিয়েছেন।

সাথী ২০০২ সালের ৩০ অগাস্ট সেই হামলার সময় শেখ হাসিনার সফরসঙ্গী ছিলেন। সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল ৩-এর বিচারক বিশ্বনাথ মণ্ডলের আদালতে সোমবার তিনি সাক্ষ্য দেন।

আদালতের পিপি আব্দুল লতিফ বলেন, সাথী সাক্ষ্য দেওয়ার সময় বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৪০ আসামি আদালতের কাঠগড়ায় ছিলেন।

সকাল ১০টায় জেলা কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়। মামলার কার্যক্রম শুরু হয় ১০টা ৩৫ মিনিটে। এ সময় ফারজানা জাহান সাথী সাক্ষ্য দেন।

মামলার আরও নয় আসামি পলাতক রয়েছেন।

২০০২ সালের ৩০ অগাস্ট সকাল ১০টায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা আসেন। মুক্তিযোদ্ধার এক ধর্ষণের শিকার স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন হাসিনা। সেখান থেকে যশোরে ফেরার পথে বেলা পৌনে ১১টার দিকে বিএনপির কলারোয়া অফিসের সামনে গাড়িবহরে হামলা চালানো হয়। হামলায় আওয়ামী লীগের ডজন খানেক নেতা-কর্মী আহত হন।

হামলার ঘটনায় মামলা হলে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তালা-কলারোয়ার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন নেতা-কর্মীকে চার থেকে ১০ বছর মেয়াদে সাজা দেন সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম হুমায়ুন কবির।

তাছাড়া গত ১৪ জুন অস্ত্র ও বিস্ফোরক আইনের অপর দুটি মামলায় অভিযোগ গঠন করা হয়। সেই মামলায় সাক্ষ্য গ্রহণের পঞ্চম দিনে সাক্ষ্য দিলেন আওয়ামী লীগ নেত্রী ফারজানা জাহান সাথী।

প্রবা/রি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা