× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাঙ্গাইলে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৪ ০০:২৪ এএম

আপডেট : ১৯ মার্চ ২০২৪ ১০:৪৮ এএম

নিহত ছাত্রলীগ নেতা জাহিদ হাসান ঝলক। ফাইল ফটো

নিহত ছাত্রলীগ নেতা জাহিদ হাসান ঝলক। ফাইল ফটো

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান ঝলককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে জাহিদ হাসানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, ‘জাহিদ তারাবি নামাজ পড়ে বাড়ি ফেরেন। রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন যুবক তাকে বাড়ি থেকে ডেকে বের করে। এর পরপরই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায় তারা। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা