× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটে ছেলের হাতে বাবা খুন

সিলেট অফিস

প্রকাশ : ১৮ মার্চ ২০২৪ ২২:৫৭ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সিলেটের দক্ষিণ সুরমায় পারিবারিক কলহের জের ধরে ছেলের হাতে প্রাণ গেল বৃদ্ধ বাবার। নিহতের নাম তপন মিয়া। 

সোমবার (১৮ মার্চ) বেলা দেড়টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার সিলাম ইউনিয়নের রুস্তমপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা ছেলেকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার এসআই মুকুল আহমদ।

স্থানীয়রা জানান, পারিবারিক কহলের জের ধরে পিতা তপন মিয়াকে বালিশচাপা দেন ছেলে আনছার মিয়া। এতে তিনি দম বন্ধ হয়ে মারা যান। আশপাশের লোকজন এগিয়ে এসে আনছার মিয়াকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে মোগলাবাজার থানার এসআই মুকুল আহমদ বলেন, মরদেহের ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনও কোনো মামলা হয়নি। মামলা দায়েরের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা