× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বর্ণ গুঁড়া করে পাচার, শাহ আমানতে যাত্রী আটক

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৭ মার্চ ২০২৪ ১৯:১৪ পিএম

আপডেট : ১৭ মার্চ ২০২৪ ১৯:৩১ পিএম

স্বর্ণ গুঁড়া করে পাচার, শাহ আমানতে যাত্রী আটক

স্বর্ণ গুঁড়া করে ব্যাগের ভেতর লুকিয়ে নিয়ে আসার ঘটনায় মোহাম্মদ নেজাম উদ্দিন নামে এক বিমানযাত্রীকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)। এ সময় তার কাছ থেকে স্বর্ণ গুঁড়ো, স্বর্ণালংকার ও একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধার স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ৩৯ লাখ ৮৫ হাজার টাকা বলে তিনি জানান।

আটক নেজাম উদ্দিনের গ্রামের চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়।

তসলিম আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে জানান, নেজাম উদ্দিন সকাল ৬টা ৪০ মিনিটে এয়ার এরাবিয়ার এ৯-৫২৬ ফ্লাইটে শারজাহ থেকে চট্টগ্রাম বিমানবন্দরে আসেন। এ সময় তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় এনএসআই সদস্যরা তার ব্যাগে তল্লাশি করে ২৩৫ গ্রাম নিখাদ স্বর্ণ গুঁড়ো, ২২ ক্যারেটের ১০০ গ্রাম স্বর্ণালংকার এবং ১১৬ গ্রাম ওজনের একটি সোনার বার উদ্ধার করা হয়।

স্বর্ণ গুঁড়ো ট্যাপ দিয়ে মুড়িয়ে সুকৌশলে ব্যাগের ভেতরে লুকিয়ে এনেছিলেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার স্বর্ণালংকারসহ আটক যাত্রীকে বিমানবন্দর কাস্টমস কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে ফৌজদারি মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা