× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রামগঞ্জে পরীক্ষার্থীকে নিয়ে শিক্ষক উধাও, বান্ধবীকে মারধর

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৪ ১৫:৪৪ পিএম

আপডেট : ১৭ মার্চ ২০২৪ ১৬:২২ পিএম

রামগঞ্জ থানা। ফাইল ফটো

রামগঞ্জ থানা। ফাইল ফটো

লক্ষ্মীপুরের রামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে নিয়ে নিখোঁজ হয়েছেন শাহাদাত হোসেন বিপুল নামে এক সহকারী শিক্ষক। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা ও বোনের বিরুদ্ধে তার বান্ধবীকে মারধরের অভিযোগ উঠেছে। 

শনিবার রামগঞ্জ এম ইউ সরকারি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। মারধরের শিকার মেয়েটির মা রামগঞ্জ থানায় অভিযোগ করেছেন। 

রবিবার (১৭ মার্চ) রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষকের সঙ্গে ছাত্রী পালিয়ে যাওয়ার ঘটনা ও মারধরের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

অভিযোগের বরাতে তিনি জানান, গত বুধবার বিকালে এসএসসি পরীক্ষা শেষে রামগঞ্জ এম ইউ সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্র থেকে ছাত্রীকে নিয়ে উধাও হন শিক্ষক শাহাদাত হোসেন বিপুল। তিনি করপাড়া শাহ জকি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় বিভাগের শিক্ষক। পরে শনিবার পরীক্ষাকেন্দ্রে এসে মেয়েটির মা ও বোন তার এক বান্ধবীকে মারধর করে। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় মারধরের শিকার মেয়েটির মা থানায় অভিযোগ করেন। 

এই অভিভাবক বলেন, ‘একই এলাকায় থাকার কারণে তারা একসঙ্গে স্কুলে যেত। সবাই জানত যে আমার মেয়ের বান্ধবীর সঙ্গে শিক্ষকের সম্পর্ক ছিল। কিন্তু তারা উদ্দেশ্যমূলকভাবে আমার মেয়েকে সন্দেহ করে মারধর করেছে। আমার মেয়ে কিছুই জানে না। আমি এর বিচার চাই।’

মারধরের কথা স্বীকার করে নিখোঁজ মেয়েটির মা বলেন, ‘গত বুধবার পরীক্ষা দিতে দুজনে একসঙ্গে স্কুলে গিয়েছিল। বিকাল পর্যন্ত বাড়িতে না আসায় বান্ধবীকে জিজ্ঞাসা করলে সে কিছু জানেন বলে অস্বীকার করে। সন্ধ্যা পর্যন্ত আমার মেয়ে বাড়িতে না আসায় পরে লোকজনের কাছে শুনতে পাই যে তার শিক্ষক তাকে নিয়ে পালিয়ে গেছে।’

পালিয়ে যাওয়া শিক্ষক শাহাদাত হোসেন বিপুলের ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা