× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাতা কুড়ানোকে কেন্দ্র করে ছোট ভাইকে হত্যা, বড় ভাই ও ভাবির বিরুদ্ধে মামলা

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৪ ১৪:০৮ পিএম

আপডেট : ১৭ মার্চ ২০২৪ ১৫:৩৪ পিএম

নিহত ইব্রাহীম খলিল। প্রবা ফটো

নিহত ইব্রাহীম খলিল। প্রবা ফটো

বাগানের ঝরা পাতা কুড়ানোকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই ইব্রাহিম খলিল নিহত হওয়ার দুই দিন পর বড় ভাই ও ভাবির বিরুদ্ধে থানায় মামলা করেছে নিহতের স্ত্রী। শুক্রবার রাতে নিহতের স্ত্রী নাছিমা আক্তার বাদী হয়ে ভাশুর মোশারফ হোসেন ও তার স্ত্রী সুলতানা আক্তারকে আসামি করে মামলাটি করেছেন। 

নিহত ইব্রাহীম খলিল ও আসামি মোশারফ হোসেন এবং সুলতানা আক্তার ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের পশ্চিম চর চান্দিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও এজাহার সূত্র জানা যায়, ৯ মার্চ দুপুরে উপজেলার পশ্চিম চর চান্দিয়া এলাকায় বাড়ির পাশের একটি বাগানে গাছ থেকে ঝরে পড়া পাতা কুড়ানোকে কেন্দ্র করে ইব্রাহীম খলিলের সঙ্গে তার ভাই মোশারফের কথা কাটাকাটি হয়। পরদিন রবিবার আবারও একই বাগানে পাতা কুড়ানোকে কেন্দ্র করে ঝগড়ার-একপর্যায়ে মোশারফ হোসেন ও তার স্ত্রী সুলতানা আক্তার ইব্রাহীম খলিলকে লাঠি দিয়ে পিটিয়ে মাথায় আঘাত করলে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আহতের স্ত্রী নাছিমা আক্তার ঘটনাস্থলে গেলে তাকেও পেটানো হয়। মারধরের পর প্রতিবেশীরা এগিয়ে এসে ইব্রাহীম খলিলকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে ফেনী জেনারেল হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৩ মার্চ) তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার রাতে ইব্রাহীমের লাশ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় পলাশ বলেন, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহারসহ বিভিন্নভাবে তাদের অবস্থান শনাক্ত ও গ্রেপ্তার করতে অভিযান চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা