× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিগারেট খাওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবকের মৃত্যু

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৪ ১২:৪৪ পিএম

আপডেট : ১৭ মার্চ ২০২৪ ১৩:০৫ পিএম

 ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গ। প্রবা ফটো

ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গ। প্রবা ফটো

ফেনীর দাগনভূঞায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মো. সুজন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৬ মার্চ) দুপুরে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।

এর আগে শুক্রবার (১৫ মার্চ) বিকালে একই ইউনিয়নের কোরবানপুর আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত মো. সুজন উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের নারায়ণপুরের আবদুল মালেকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে সুজন দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কোরবানপুর গ্রামের আশ্রায়ণ প্রকল্পের সামনে বসে সিগারেট খাচ্ছিলেন। এ সময় নুরুল হক নামে স্থানীয় এক ব্যক্তি তাকে (সুজন) জিজ্ঞেস করেন বাড়ি কোথায়? এতদূর থেকে এসে সেখানে সিগারেট খাচ্ছে কেন? এর জবাবে, তার খালা ওই আশ্রয়ণ এলাকায় থাকেন বলে সুজন জানান।

এনিয়ে উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডার সময় নুরুল হকের পক্ষে আরও স্থানীয় লোক জড়ো হন। একপর্যায় তাদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হয়। এতে সুজন গুরুতর আহত হন। তাকে শুক্রবার সন্ধ্যায় ফেনী সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে সুজন মারা যান।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবুল হাসিম বলেন, ‘মারামারির ঘটনার পর আহত সুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য সুজনের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা