× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানিকগঞ্জে ২২ কেজি ওজনের বাঘাইড় ২৪ হাজারে বিক্রি হল

মানিকগঞ্জ সংবাদদাতা

প্রকাশ : ০১ আগস্ট ২০২২ ১৭:২১ পিএম

আপডেট : ০১ আগস্ট ২০২২ ১৭:২২ পিএম

সংগৃহীত

সংগৃহীত

মানিকগঞ্জের পদ্মা নদীতে ২২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়ার পর ২৪ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। 

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান জানান, গতকাল রবিবার রাতে স্থানীয় জেলেদের জালে বাঘাইড় মাছটি ধরা পড়ে। পরে জেলেরা হরিরামপুর ও শিবালয় উপজেলার সীমান্তবর্তী মালুচি বাজারে মাছটি নিয়ে আসেন। সেখান থেকে মৎস্য ব্যবসায়ী মানিক হালদার পঁচা মাছটি কিনে সোমবার সকালে উপজেলার ঝিটকা বাজারে বিক্রি করতে আনেন।

ঝিটকা বাজারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সেন্টু বলেন, এই বাজারে মাঝে মাঝেই বাঘাইড়, কাতল, চিতল, পাঙাসসহ বড় মাছ বিক্রির জন্য জেলেরা নিয়ে আসেন। 

“সোমবার মাছ বাজারের ব্যবসায়ী মানিক হালদার বাঘাইড় মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন। পরে মাছটি ১১শ’ টাকা দরে ২৪ হাজার ২শ’ টাকায় বিক্রি হয়।”

মৎস্য কর্মকর্তা সাইফুর বলেন, পদ্মায় বোয়াল, কাতল, চিতল, আইড়সহ অনেক বড় মাছ ধরা পড়ছে। কেননা মাছের প্রজননের একটা জায়গা হরিরামপুরের পদ্মা। তবে চলতি বছরের জানুয়ারিতে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় বণ্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিলে বাঘাইড় মাছকে বিপন্ন প্রাণী হিসেবে তালিকাভুক্ত করা হয়।

আইন অনুযায়ী বিপন্ন প্রাণী ধরা বা কেনাবেচা দণ্ডণীয় অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে বলে জানান তিনি।

প্রবা/উরি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা