× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্র্যাক মাইগ্রেশনের সহায়তায় বাড়ি ফিরল দুবাইফেরত অসুস্থ নুরুল আমিন

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৪ ১৭:৪১ পিএম

ব্র্যাক মাইগ্রেশনের সহায়তায় বাড়ি ফিরেছে দুবাইফেরত অসুস্থ নুরুল আমিন। প্রবা ফটো

ব্র্যাক মাইগ্রেশনের সহায়তায় বাড়ি ফিরেছে দুবাইফেরত অসুস্থ নুরুল আমিন। প্রবা ফটো

সাতকানিয়ার বাসিন্দা দুবাইফেরত অসুস্থ নুরুল আমিন (৫০) বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহযোগিতায় তার নিজ বাড়িতে ফিরল। গত শুক্রবার (১৫ মার্চ) সকালে ঢাকায় ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে নুরুল আমিনকে তার পরিবারের কাছে হস্তান্তর করলে ওইদিন বিকালে তিনি বাড়ি ফেরেন।

এছাড়া গতকাল শনিবার বেলা ১২টায় নুরুল আমিনের বাড়িতে চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষ থেকে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস এক মাসের খাদ্যসামগ্রী ও নগদ অর্থ উপহার দেন। 

জানা যায়, দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার চরতী ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আবদুল হকের ছেলে নুরুল আমিন ভাগ্য পরিবর্তনের আশায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গিয়েছিলেন। অনেকটা ধারদেনা করে এনজিও থেকে ঋণ নিয়ে তার বিদেশ যাওয়া। আকামা জটিলতায় পড়ে সেখানে অবৈধ হয়ে যান।

নুরুল আমিনের স্ত্রী জোসনা আক্তার জানান, আকামা জটিলতায় পড়ে গত কয়েক সপ্তাহ আগে তার স্বামী দুবাইতে গ্রেপ্তার হন। এরপর সেদেশে কারাগারে গেলে অসুস্থ হয়ে পড়েন তার স্বামী। দুবাই সরকার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেন। তিনি ঢাকায় আসার খবরটি প্রথমে আমরা জানতে পারিনি। ঢাকায় ব্র্যাকের মাইগ্রেশন প্রজেক্টের সহযোগিতায় শুক্রবার বিকালে তার স্বামী নিজ বাড়িতে পৌঁছান।

ঢাকা ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ম্যানেজার আল আমিন নয়ন বলেন, ‘গত মঙ্গলবার রাতে দুবাইয়ের একটি ফ্লাইটে ঢাকায় বিমানবন্দরে আসেন প্রবাসী অসুস্থ নুরুল আমিন। হুইলচেয়ারে করে বিমানবন্দর সিকিউরিটি গার্ডরা নুরুল আমিনকে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অফিসে পৌঁছে দেন। এপিবিএনের লোকজন নুরুল আমিনের বাসায় যোগাযোগের পর  তাকে নিতে না আসায় আমরা ব্র্যাক মাইগ্রেশন ওয়েল ফেয়ার সেন্টারে নিয়ে আসি। পরে ব্র্যাকের মাইগ্রেশনের পক্ষ থেকে নুরুল আমিনের পরিবারে যোগাযোগ করা হয়।

তিনি বলেন, প্রথমে তার স্ত্রী ঢাকায় এসে স্বামীকে নিয়ে যেতে অস্বীকৃতি জানায়। পরে আমরা ব্র্যাকের মাইগ্রেশনের চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তাদের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগীতায় শুক্রবার সকালে নুরুল আমিনকে তার পরিবারের কাছে হস্তান্তর করি। এছাড়া নুরুল আমিনের চিকিৎসাসহ নানানভাবে সহযোগিতা করবে ব্র্যাকের মাইগ্রেশন প্রকল্প।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, ‘গত মঙ্গলবার রাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে অসুস্থ অবস্থায় ৭ বছর পর দেশে ফেরত আসেন উপজেলার চরতীর বাসিন্দা নুরুল আমিন। ব্র্যাকের মাইগ্রেশন প্রকল্পের সহযোগিতায় গত শুক্রবার সকালে নুরুল আমিনকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন।’

দুবাই ফেরত অসুস্থ নুরুল আমিনের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। শনিবার দুপুরে চরতী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল আমিনের বাড়ি পরিদর্শন করে তার পরিবারে এক মাসের খাদ্য পন্য ও নগদ অর্থ উপহার দেওয়া হয়েছে জেলা প্রশাসকের নির্দেশে। ভবিষ্যতেও নুরুল আমিনের পাশে থাকবে জেলা প্রশাসন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা