× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশাল হিজলা উপজেলার ভাইস চেয়ারম্যান মারা গেছেন

বরিশাল প্রতিবেদক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৪ ২২:৫৫ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৪ ২৩:১৪ পিএম

মো. আলতাফ হোসেন। প্রবা ফটো

মো. আলতাফ হোসেন। প্রবা ফটো

বরিশালের হিজলা উপজেলার ভাইস চেয়ারম্যান মো. আলতাফ হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহির রাজিউন)। শুক্রবার (১৫ মার্চ) রাত পৌনে ৯টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘ ২০ বছর হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। 

হিজলা উপজেলার সংরক্ষিত ভাইস চেয়ারম্যান নাজমা বেগম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘আলতাফ হোসেন দীর্ঘ তিন বছর ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জানাজা ও দাফনের সময় চুড়ান্ত হয়নি বলে জানান তিনি।’ 

এর আগে গত ৫ ফেব্রুয়ারি হিজলা উপজেলার চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী মারা যান। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা