× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বীরগঞ্জে ক্লিনিকের নামে ‘যাচ্ছেতাই’

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৪ ১৭:২৮ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৪ ১৭:৪৯ পিএম

 বীরগ‌ঞ্জে ক্লিনিকে অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহসীন। প্রবা ফটো

বীরগ‌ঞ্জে ক্লিনিকে অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহসীন। প্রবা ফটো

দিনাজপু‌রের বীরগ‌ঞ্জে দুটি ক্লিনিকে ব্যাপক অনিয়ম ধরা পড়েছে। বৃহস্প‌তিবার (১৪ মার্চ) রা‌ত সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মো. মহসীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে অনিয়মগুলো ধরা পড়ে।

এ সময় বীরগঞ্জ উপজেলা সদরে ‘সাদ’ নামে একটি ক্লিনিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া দেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে আগামী সাত দিনের মধ্যে সকল অনিয়ম দূর করে ক্লিনিক পরিচালনার নির্দেশ দেওয়া হয়।

জানা যায়, ‘সাদ’ ক্লিনিক অনুমোদন ছাড়াই চলছিল। ক্লিনিকে যেসব বিশেষজ্ঞ চিকিৎসকদের নাম দেখানো হয়েছে তারা কেউ সেখানে যান না। পর্যাপ্ত নার্স ছিল না। এ ছাড়া বিভিন্ন টেস্টের নামে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছিল। এদিকে দেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারেও একই অনিয়ম ছিল। তবে তাদের অনুমোদন থাকায় আগামী সাত দিনের মধ্যে সকল অনিয়ম দূর করে ক্লিনিক পরিচালনার নির্দেশ দেওয়া হয়।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহসীন বলেন, ‘চিকিৎসক, নার্স ও কাগজপত্র না থাকায় একটি প্রতিষ্ঠানকে বন্ধ করা হয়েছে এবং দেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এক সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে সকল শর্ত পূরণ করে ভালো চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করার জন্য। অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এ সময় উপস্থিত ছিলেন, বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অমৃত সরকার, উপজেলা স্যানিটারি সহযোগী ইন্সপেক্টর সামিউল ইসলামসহ (এসআইটি) অনেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা