× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাঙ্গুনিয়ায় সাংবাদিককে হত্যার হুমকি, থানায় অভিযোগ

রাঙ্গুনিয়া প্রতিবেদক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৪ ২১:২৫ পিএম

আপডেট : ১৪ মার্চ ২০২৪ ২২:৪৮ পিএম

পাহাড়ের পাদদেশে কৃষি জমির মাটি কেটে প্রজেক্ট করা হচ্ছে। প্রবা ফটো

পাহাড়ের পাদদেশে কৃষি জমির মাটি কেটে প্রজেক্ট করা হচ্ছে। প্রবা ফটো

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কৃষি জমির মাটি কাটার সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় ইসমাঈল হোসেন নামে স্থানীয় এক সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছেন সাজু শীল নামে এক ব্যক্তি। এ ঘটনায় রাঙ্গুনিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই সাংবাদিক।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বেলা ৩টার দিকে উপজেলার দক্ষিণ রাজানগর মোহাম্মদ পুর এলাকায় এ ঘটনা ঘটে।

হুমকি পাওয়া ইসমাঈল হোসেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা প্রতিবেদক হিসেবে কর্মরত।

তিনি বলেন, ‘জানতে পারি দক্ষিণ রাজানগর মোহাম্মদপুর এলাকায় পাহাড়ের পাদদেশ এবং কৃষি জমির মাটি কেটে প্রজেক্ট করা হচ্ছে। পরে স্থানীয় চেয়ারম্যানের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি এটি অবৈধ বলে জানান এবং তার কাছে বেশ কয়েকবার মাটি কাটার অনুমতি চাইতে আসলে তিনি অনুমতি দেননি বলেও জানান।’

তিনি আরও বলেন, ‘আজ ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পাহাড়ের পাদদেশ ঘেঁষে এক্সকাভেটর দিয়ে কৃষি জমির মাটি কাটা হচ্ছে। সেখানে প্রজেক্টের বিষয়ে জানতে চাইলে স্থানীয় প্রবাসী সাজু শীল কোনো কাগজপত্র দেখাতে পারেনি এবং ছবি তোলার সময় বাঁধা দেন তিনি। কয়েকদিন আগে ঘটনাস্থলের অপর পাশে বিশালাকার কৃষি জমি থেকে মাটি কাটার নিউজ কেন করেছি এই বিষয়েও হুমকি দেন। তিনি তার জায়গায় কি করবেন সেটা তার একমাত্র ব্যক্তিগত বিষয় বলে জানান। তিনি কাউকে পরোয়া করেন না এবং ছবি তুলে ফিরে আসার সময় আমাকে মেরে রাস্তায় লাশ পেলে রাখার হুমকি দেন।’

এ বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলার সহকারী কমিশনার( ভূমি) মারজান হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘কৃষি জমির মাটি কাটার কোনো অনুমতি নেই। এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী প্রতিদিনের বাংলাদেশকে জানান, সাংবাদিককে হত্যার হুমকির বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা