× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুনামগঞ্জে সঙ্গবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেপ্তার ১

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৪ ১৬:০১ পিএম

আপডেট : ১৩ মার্চ ২০২৪ ১৭:৩৬ পিএম

সুনামগঞ্জে ধর্ষণ মামলায় গ্রেপ্তার অটোরিকশাচালক আব্দুল করিম। ছবি : প্রবা

সুনামগঞ্জে ধর্ষণ মামলায় গ্রেপ্তার অটোরিকশাচালক আব্দুল করিম। ছবি : প্রবা

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সঙ্গবদ্ধ ধর্ষণ মামলায় একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (১৩ মার্চ) দুপুরে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার রাতে জেলার ছাতক থেকে মামলার আসামি অটোরিকশাচালক আব্দুল করিমকে গ্রেপ্তার করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার রাতে মেয়েটি তার প্রেমিকের সঙ্গে দোয়ারাবাজার যাওয়ার উদ্দেশে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেন। অটোচালক আব্দুল করিম তাদের অজ্ঞাত স্থানে নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা আফছর উদ্দিনকে ডেকে আনেন। পরে আফছর ও অপর অভিযুক্ত ফয়জুল বারী, আব্দুল করিম ও ছয়ফুল ইসলাম তাদের জালালপুর গ্রামে নিয়ে যায়। সেখানে প্রেমিককে গাছের সঙ্গে বেঁধে রেখে মেয়েটিকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় রবিবার মেয়েটি বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে দোয়ারাবাজার থানায় মামলা করে।

এ বিষয়ে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল বলেন, আসামিকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া এই মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা