প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ মার্চ ২০২৪ ১৫:৩৫ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৪ ১৭:০৬ পিএম
বেগম রায়হান বানু
চ্যানেল আইয়ের অপরাধ বিষয়ক বিশেষ প্রতিনিধি এনামুল কবীর রূপমের মা বেগম রায়হান বানু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১১ মার্চ) রাতে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মঙ্গলবার (১২ মার্চ) বিকালে গাইবান্ধা গোরস্থান জামে মসজিদে তার জানাজা নামাজ শেষে পৌর গোরস্থানে দাফন করা হয়।
বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের সহসভাপতি শাপলা রহমান, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, রংপুর বিভাগ রিপোর্টার্স ফোরামের সভাপতি তামজিদা সুমন, গাইবান্ধা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি তারা আলাদা এক শোক বার্তায় মরহুমার আত্মার শান্তি কামনা করেন।