× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়পুরহাটে বিআরটিএ ও পাসপোর্ট অফিসে অভিযান, আটক ৫

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৪ ১৫:৩১ পিএম

আপডেট : ১৩ মার্চ ২০২৪ ১৫:৫৬ পিএম

জয়পুরহাটে পাসপোর্ট অফিসের সামনে র‌্যাব হেফাজতে দণ্ডিতরা। প্রবা ফটো

জয়পুরহাটে পাসপোর্ট অফিসের সামনে র‌্যাব হেফাজতে দণ্ডিতরা। প্রবা ফটো

জয়পুরহাটে বিআরটিএ ও পাসপোর্ট অফিসে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অভিযান চালিয়েছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)। এ সময় সেবাপ্রার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়াসহ বিভিন্ন অভিযোগে ৫ জনকে আটক করা হয়। পরে তাদের অর্থদণ্ড ও কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ মার্চ) দুপুরে বিআরটিএ ও পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এ সময় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক, জয়পুরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক একে এম মোতাহার হোসেন উপস্থিত ছিলেন।

দণ্ডিতরা হলেন- রফিকুল ইসলাম, আলম রশিদ, মামুনুর রশিদ, রেজানুর রহমান সাজু ও মাহাতাব উদ্দীন। তারা সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের প্রত্যেককে পাঁচশ’ টাকা করে অর্থদণ্ড ও ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

জয়পুরহাট র‍‍্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর শেখ সাদিক বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। দালালরা সক্রিয়ভাবে এই অফিসগুলোতে কাজ করছে। আমরা এরকম অভিযান অব্যাহত রাখব।’

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, ‘বিআরটিএ ও পাসপোর্ট অফিসে সেবাপ্রার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে দ্রুত কাজ করে দেওয়ার আশ্বাস দিচ্ছে দালাল চক্ররা। এমন অভিযোগে আমরা বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। অভিযানের সময় সেবাপ্রার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার সময় ৫ জনকে হাতেনাতে আটক করেছি। তাদের প্রত্যেককে ৫০০’ টাকা করে অর্থদণ্ড ও ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।‘

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা