× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ঝুঁকিপূর্ণ পরিবেশে সিলিন্ডার বিক্রি, লাখ টাকা জরিমানা

বগুড়া অফিস

প্রকাশ : ১২ মার্চ ২০২৪ ২১:৫০ পিএম

আপডেট : ১২ মার্চ ২০২৪ ২২:০৪ পিএম

বগুড়ায় ঝুঁকিপূর্ণ পরিবেশে সিলিন্ডার বিক্রির অপরাধে ‘বগুড়া সিলিন্ডার এক্সচেঞ্জ পয়েন্ট’ নামে এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রবা ফটো

বগুড়ায় ঝুঁকিপূর্ণ পরিবেশে সিলিন্ডার বিক্রির অপরাধে ‘বগুড়া সিলিন্ডার এক্সচেঞ্জ পয়েন্ট’ নামে এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রবা ফটো

বগুড়ায় ঝুঁকিপূর্ণ পরিবেশে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকার অপরাধে ‘বগুড়া সিলিন্ডার এক্সচেঞ্জ পয়েন্ট’ নামে এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১২ মার্চ) বেলা ৩টার দিকে সদরের তিনমাথা এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তিনি বলেন, ‘মঙ্গলবার সদরের বিভিন্ন এলাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রয় প্রতিষ্ঠানে বগুড়া জেলা প্রশাসকের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, তিনমাথা এলাকায় ঝুঁকিপূর্ণ পরিবেশে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করছে বগুড়া সিলিন্ডার এক্সচেঞ্জ পয়েন্ট নামে একটি প্রতিষ্ঠান। এ ছাড়াও বিস্ফোরকসহ প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠানটি ব্যবসা পরিচালনা করে আসছে। তখন ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা ও আদায় করা হয়।’

তিনি আরও বলেন, ‘যেখানে সেখানে এলপিজি গ্যাস বিক্রির ডিলারশিপ না দেওয়ার জন্য কোম্পানিগুলোকে সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে ডিলারশিপ দেওয়ার আগে প্রয়োজনীয় লাইসেন্সসহ নিরাপত্তা ব্যবস্থা যাচাই করার নির্দেশ দেওয়া হয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা