× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেপটিক ট্যাংকে মিলল যুবকের মরদেহ

গাইবান্ধা প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৪ ১৯:০৩ পিএম

আপডেট : ১২ মার্চ ২০২৪ ২০:২২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাইবান্ধা সদর উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের সিরাজুল ইসলামের পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত পাভেল আকন্দ একই এলাকার বাসিন্দা। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস সামাদ আকন্দের ছোট ছেলে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে ওসি জানান, ৯ মার্চ বাড়ি থেকে নিখোঁজ হন পাভেল আকন্দ। পরে অনেক খোঁজাখুঁজি করে তাকে না পাওয়ায় গাইবান্ধা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার। পরে মোবাইলের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকের ভেতর ফেলা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তে যাদের নাম আসবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা