× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে ২ মাদ্রাসাছাত্রের মৃত্যু

চুয়াডাঙ্গা সংবাদদাতা

প্রকাশ : ০১ আগস্ট ২০২২ ১৪:৩৬ পিএম

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।

জেলার দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস দারুল উলুম কওমি মাদ্রাসার এই ছাত্ররা সোমবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা চলাকালে মারা যায়। তারা হল উপজেলার চন্দ্রবাস গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো. আবদুল্লাহ (১৩) ও শওকত আলীর ছেলে মো. জুনায়েদ হোসেন (১৩)। মাদ্রাসার নাজেরা বিভাগে শিশুশ্রেণির আবাসিক শিক্ষার্থী ছিল তারা।

হাসপাতালের চিকিৎসক মো. আবদুল কাদের বলেন, দুই ছাত্রকে সকাল ৭টার দিকে আনা হয়। ক্ষতচিহ্ন দেখে সাপে কাটার বিষয় নিশ্চিত হন চিকিৎসক। তবে চিকিৎসা শুরুর আগে তাদের সারা শরীরে বিষ ছড়িয়ে পড়ে। ফলে চিকিৎসা দিয়েও আর বাঁচানো যায়নি।

মাদ্রাসার শিক্ষকরা জানান, আজ সোমবার ভোর ৪টার দিকে তারা ঘুম থেকে উঠে আবদুল্লাহ ও জুনায়েদকে বমি করতে দেখেন। ঘুমিয়ে থাকার সময় তাদের কিছু একটা কামড় দিয়েছে বলে তারা জানায়। শিক্ষকরা আবদুল্লাহর ডান পা ও জুনায়েদের বাম হাতে সাপের কামড় দেখতে পান। প্রথমে তাদের পল্লিচিকিৎসকের কাছে, পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান শিক্ষকরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে বলে জানিয়েছেন দামুড়হুদা থানার ওসি ফেরদৌস ওয়াহিদ।

প্রবা/টিকে


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা